৩৩৷ (১) যে নিবন্ধিত ব্যক্তির ধারা ৩১ এর অধীন কোন নথিপত্র সংরক্ষণের বাধ্যবাধকতা রহিয়াছে, তাহাকে উক্ত নথিপত্র যে করমেয়াদ সম্পর্কিত সেই করমেয়াদ সমাপ্তির পরবর্তী অন্যুন ৬(ছয়) বছর উহা বাংলাদেশে সংরক্ষণ করিতে হইবে; তবে, নিবন্ধিত ব্যক্তির বিরুদ্ধে এই আইনের অধীন উদ্ভূত কোন বিরোধ বা তদন্ত বা মামলা অনিষ্পন্ন থাকিলে, উহা চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত বিরোধ বা তদন্ত বা মামলা সংশ্লিষ্ট কর মেয়াদের নথিপত্র সংরক্ষণ করিতে হইবে৷ (২) উৎসে মূল্য সংযোজন কর কর্তনকারীকে বিধিতে উল্লিখিত দলিলাদি অন্যূন ৬(ছয়) বছর পর্যন্ত সংরক্ষণ করিতে হইবে৷