৩১৷ (১) প্রত্যেক নিবন্ধিত ব্যক্তিকে, কোন নির্দিষ্ট করমেয়াদে, তাহার করদায়িতা নিরূপণের সুবিধার্থে তত্কর্তৃক বা তাহার পক্ষে তাহার কোন এজেন্ট কর্তৃক ক্রীত বা সরবরাহকৃত পণ্য বা প্রদত্ত সেবা সম্পর্কিত নিম্নলিখিত পুস্তক ও নথিপত্র বিধি দ্বারা নির্ধারিত ফরম ও পদ্ধতিতে সংরক্ষণ করিতে হইবে এবং তাহার ব্যবসায় স্থলে মজুদ রাখিতে হইবে:- (ক) করযোগ্য ও অব্যাহতিপ্রাপ্ত পণ্য ও সেবা ক্রয়ের বিবরণী এবং তত্সংশ্লিষ্ট চালানপত্র; (খ) করযোগ্য ও অব্যাহতিপ্রাপ্ত পণ্য সরবরাহ বা সেবা প্রদানের বা উক্ত পণ্য বা সেবা রপ্তানির বিবরণী এবং তত্সংশ্লিষ্ট চালানপত্র; (গ) চলতি হিসাব; (ঘ) মূল্য সংযোজন কর প্রদানের উদ্দেশ্যে চালানের…