৩৷ (১) প্রথম তফসিলে উল্লিখিত পণ্যসমূহ ব্যতীত বাংলাদেশে আমদানিকৃত সকল পণ্য এবং উক্ত তফসিলে উল্লিখিত পণ্যসমূহ ব্যতীত সকল পণ্যের সরবরাহের উপর এবং দ্বিতীয় তফসিলে উল্লিখিত সেবাসমূহ ব্যতীত বাংলাদেশে আমদানিকৃত বা বাংলাদেশে প্রদত্ত সকল সেবার উপর ধারা ৫ এ বর্ণিত মূল্যের ভিত্তিতে পনের শতাংশ হারে মূল্য সংযোজন কর ধার্য ও প্রদেয় হইবে৷ (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, নিম্নবর্ণিত পণ্য বা সেবার উপর শূন্য হারে কর আরোপিত হইবে; যথা:- (ক) বাংলাদেশ হইতে রপ্তানিকৃত বা রপ্তানিকৃত বলিয়া গণ্য কোন পণ্য বা সেবা; *** (খ) Customs Act, 1969 (IV of 1969), অতঃপর Customs Act বলিয়া উল্লিখিত, এর Section 24 মোতাবেক…