২৭৷ (১) সহকারী কমিশনার বা সহকারী পরিচালক এর পদমর্যাদার নিম্নে নহেন এইরূপ মূল্য সংযোজন কর কর্মকর্তার নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত যে কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা বাজেয়াপ্তযোগ্য যে কোন পণ্য আটক করিতে পারিবেন এবং যে ক্ষেত্রে উক্ত পণ্য আটক করা সম্ভব নহে, সে ক্ষেত্রে তিনি উক্ত পণ্যের মালিক বা উক্ত পণ্য যে ব্যক্তির দখলে বা তত্ত্বাবধানে রহিয়াছে সে ব্যক্তিকে উক্ত কর্মকর্তার প্রাক-অনুমতি ব্যতীত উক্ত পণ্য অপসারণ, হস্তান্তর বা প্রকারান্তরে বিলিবন্দেজ না করার নির্দেশ দান করিতে পারিবেন : তবে শর্ত থাকে যে, এই উপ-ধারার অধীন কোন নিবন্ধিত ব্যক্তির পণ্য আটক করা হইলে,উক্ত পণ্যের ন্যায়-নির্ণয়ন…