২৬খ৷ (১) এই আইনের ধারা ৬ এর উপ-ধারা (৪ক) এর উদ্দেশ্য পূরণকল্পে কমিশনার কোন নিবন্ধিত ব্যক্তির উত্পাদনস্থল, সরবরাহস্থল, সেবা প্রদানস্থল বা ব্যবসায়স্থল পর্যবেক্ষণ, নজরদারী ও তত্ত্বাবধানাধীন সরবরাহ নিশ্চিত করার জন্য এক বা একাধিক মূল্য সংযোজন কর কর্মকর্তা নিয়োগ ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করিতে পারিবেন৷ (২) কমিশনারের যদি বিশ্বাস করিবার যথেষ্ট কারণ থাকে যে, কোন করযোগ্য পণ্যের সরবরাহকারী বা সেবা প্রদানকারী পণ্য সরবরাহ বা সেবা প্রদানের বিপরীতে প্রাপ্য পণ ও করের হিসাব সঠিকভাবে মূল্য সংযোজন কর সংক্রান্ত পুস্তক ও বাণিজ্যিক দলিলাদিতে উল্লেখ বা দাখিলপত্রে ঘোষণা প্রদান করেন না, অথবা পণ্য সরবরাহ বা সেবা…