২৬ক। (১) যুগ্ম- কমিশনার বা যুগ্ম-পরিচালক পদমর্যাদার নিম্নে নহেন এমন কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা, এই আইনের অধীন প্রদেয় করের যথার্থতা নিরূপণের উদ্দেশ্যে সংশ্লিষ্ট কার্যক্রম নিরীক্ষা বা অনুসন্ধানের জন্য যে কোন নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তিকে নির্বাচন করিতে পারিবেন। (২) উপ-ধারা (১) এর অধীন নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তি নির্বাচনের ক্ষেত্রে নিম্নবর্ণিত বিষয়াদি বিবেচনায় রাখিতে হইবে, যথা:- (ক) এই আইন বা সংশ্লিষ্ট অন্য কোন আইনের অধীন নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তির অতীত কার্যক্রম ; (খ) নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তি কর্তৃক পরিচালিত পণের বিনিময়ে অর্থনৈতিক কার্যক্রমের প্রকৃতি বা ধরন ; এবং…