২৬৷ (১) উপ-ধারা (২) এর বিধান সাপেক্ষে, সহকারী কমিশনার বা সহকারী পরিচালক পদমর্যাদার নিম্নে নহেন এইরূপ কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা বা তাঁহার নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত- (ক) যে কোন মূল্য সংযোজন কর কর্মকর্তার কোন নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তির উত্পাদনস্থল বা সরবরাহস্থল বা সেবা প্রদানের স্থল বা ব্যবসায়স্থল বা সংশ্লিষ্ট অন্য কোন ঘরবাড়ী বা অঙ্গনে প্রবেশের অধিকার থাকিবে; (খ) যে কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তির উত্পাদন প্রক্রিয়া, মজুদ পণ্য, সেবা ও উপকরণ পরিদর্শন ও তদসংক্রান্ত হিসাব পরীক্ষা করিতে পারিবেন; এবং (গ) যে কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা যে কোন সময়…