২৪ক৷ The Customs Act, 1969 (IV of 1969), Gift Tax Act, 1963 (XIV of 1963) কিংবা দান কর আইন, ১৯৯০ (১৯৯০ সনের ২২ নং আইন), Income Tax Ordinance, 1984 (XXXVI of 1984) এর উদ্দেশ্য পূরণকল্পে মূল্য সংযোজন কর সংক্রান্ত প্রয়োজনীয় সকল তথ্যাদি উক্ত আইন প্রয়োগ ও বাস্তবায়নকারী কর্তৃপক্ষকে মূল্য সংযোজন কর কর্মকর্তাগণ সরবরাহ করিবেন৷