২৪৷ (১) মূল্য সংযোজন কর কর্মকর্তাগণ এই আইনের অধীন তাহাদের দায়িত্ব পালনের জন্য নিমণবর্ণিত কর্তৃপক্ষ, কর্মকর্তা বা সদস্যের সহায়তা যাচনা করিতে পারিবে এবং উহারা উক্তরূপ সহায়তা প্রদানে বাধ্য থাকিবে, যথা:- (ক) বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ কোস্ট গার্ড ও আনসার বাহিনীর যে কোনো সদস্য; (খ) মূল্য সংযোজন কর, আবগারী শুল্ক, আয়কর ও মাদক দ্রব্য সংক্রামত্ম কর্মকান্ড পরিচালনা ও নিয়ন্ত্রণকারী সকল কর্মকর্তা; (গ) গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন বা অনুরূপ সেবা প্রদানকারী সংস্থার সকল কর্মকর্তা; (ঘ) সকল ব্যাংক , নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশন, স্টক এক্সচেঞ্জ, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন,…