২৩৷ বোর্ড সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, শর্ত সাপেক্ষে বা বিনা শর্তে, এই আইনের অধীন কোন মূল্য সংযোজন কর কর্মকর্তার যে কোন দায়িত্ব অন্য কোন সরকারী কর্মকর্তার উপর অর্পণ করিতে পারিবে৷