২২। (১) বোর্ড, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, প্রজ্ঞাপনে উল্লিখিত পরিসীমা ও শর্তাবলি, যদি থাকে, সাপেক্ষে, নাম বা পদবি উল্লেখপূর্বক- (ক) যে কোন কমিশনার বা মহাপরিচালক, মূল্য সংযোজন করকে এই আইন বা বিধির অধীন চীফ কমিশনার, মূল্য সংযোজন কর, (খ) যে কোন অতিরিক্ত কমিশনার বা অতিরিক্ত মহাপরিচালক বা পরিচালক (সিআইসি), মূল্য সংযোজন করকে এই আইন বা বিধির অধীন কমিশনার, কমিশনার (আপীল) বা মহাপরিচালক, মূল্য সংযোজন কর, (গ) যে কোন যুগ্ম-কমিশনার বা যুগ্ম পরিচালক (সিআইসি) বা পরিচালক, মূল্য সংযোজন করকে এই আইন বা বিধির অধীন অতিরিক্ত কমিশনার, অতিরিক্ত মহাপরিচালক বা পরিচালক (সিআইসি), মূল্য সংযোজন কর, বা কমিশনার,…