২৷ বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কিছু না থাকিলে, এই আইনে- (ক) “অব্যাহতিপ্রাপ্ত” অর্থ এই আইনের অধীন মূল্য সংযোজন কর হইতে অব্যাহতিপ্রাপ্ত পণ্য ও সেবা; (খ) “উৎপাদ কর” (output tax) অর্থ এই আইনের অধীন আরোপিত মূল্য সংযোজন কর ***; (গ) “উপকরণ” (Input) অর্থ, (অ) শ্রম, ভূমি, ইমারত, অফিস যন্ত্রপাতি ও যানবাহন ব্যতিরেকে, সকল প্রকার কাঁচামাল, ল্যাবরেটরি রিএজেন্ট, ল্যাবরেটরি ইকুইপমেন্ট, ল্যাবরেটরি এক্সেসরিজ যে কোন গ্যাস, জ্বালানী হিসাবে ব্যবহৃত যে কোন পদার্থ, মোড়ক সামগ্রী, সেবা এবং যন্ত্রপাতি ও যন্ত্রাংশ; (আ) ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে, বিক্রয়, বিনিময় বা প্রকারান্তরে হস্তান্তরের উদ্দেশ্যে আমদানীকৃত, ক্রয়কৃত,…