১৯৷ (১) কোন নিবন্ধিত অথবা তালিকাভূক্ত ব্যক্তি করযোগ্য পণ্য সরবরাহ বা সেবা প্রদান বা করযোগ্য পণ্য আমদানি বা যে কোন পণ্য বা সেবা রপ্তানির ব্যবসায় কার্য পরিচালনা হইতে বিরত হইলে তিনি উক্তরূপ বিরত হওয়ার চৌদ্দ দিনের মধ্যে তত্সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবহিত করিবেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা যদি সন্তুষ্ট হন যে, উক্ত ব্যক্তির মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, সম্পূরক শুল্ক সম্পর্কিত কোন অনিষ্পন্ন দায়-দায়িত্ব নাই তাহা হইলে তিনি বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে তত্কর্তৃক নিধার্য তারিখে উক্ত ব্যক্তির নিবন্ধন অথবা তালিকাভূক্তি সংখ্যা বাতিল করিবেন : তবে শর্ত থাকে যে, ধারা ১৫ এর উপ-ধারা (২) এর শর্তাংশের আলোকে…