১৮৷ নিবন্ধনের আবেদনপত্রে উল্লিখিত নাম, ঠিকানা বা অন্য কোন তথ্যের পরিবর্তন করার ইচ্ছা করিলে নিবন্ধিত ব্যক্তি উক্ত পরিবর্তনের তারিখের অন্যুন চৌদ্দ দিন পূর্বে সংশ্লিষ্ট কর্মকর্তাকে উহা অবহিত করিবেন৷