১৭৷ (১) ধারা ১৬ অনুযায়ী নিবন্ধন হইতে অব্যাহতিপ্রাপ্ত যে কোন ব্যক্তি করযোগ্য পণ্য সরবরাহকারী বা করযোগ্য সেবা প্রদানকারী হিসাবে স্বেচ্ছায় নিবন্ধনের জন্য বিধি দ্বারা নির্ধারিত ফরমে ও পদ্ধতিতে সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট আবেদন করিতে পারিবেন এবং উক্ত আবেদনপত্র সর্বতোভাবে যথাযথ বলিয়া সংশ্লিষ্ট কর্মকর্তা সন্তুষ্ট হইলে তিনি আবেদনকারীকে নিবন্ধিত করিবেন এবং তাহার ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা উল্লেখ করিয়া তাহাকে একটি নিবন্ধনপত্র প্রদান করিবেন৷ (২) এই আইনে ভিন্নরূপ যাহা কিছু থাকুক না কেন, বাংলাদেশে প্রস্তুতকৃত, উত্পাদিত বা আমদানিকৃত কোন পণ্যের বিক্রেতা, হস্তান্তরকারী বা ইজারা প্রদানকারী অথবা, দ্বিতীয় তফসিলে…