১৫৷ (১) করযোগ্য পণ্যের সরবরাহকারী বা করযোগ্য সেবা প্রদানকারী বা যে কোন পণ্য বা সেবার আমদানিকারক বা রপ্তানিকারককে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট নিবন্ধিত হইতে হইবে৷ (২) যদি কোন ব্যক্তি দুই বা ততোধিক স্থান হইতে উক্তরূপ পণ্য সরবরাহ করেন বা সেবা প্রদান করেন বা আমদানি বা রপ্তানির ব্যবসায় পরিচালনা করেন তাহা হইলে তাহাকে প্রতিটি স্থানের জন্য পৃথকভাবে নিবন্ধিত হইতে হইবে : *** তবে শর্ত থাকে যে, যদি কোন ব্যক্তি দুই বা ততোধিক স্থান হইতে তাহার করযোগ্য পণ্যের উৎপাদন, সরবরাহ বা সেবা প্রদান বা আমদানি বা রপ্তানি ব্যবসা পরিচালনা করেন এবং সকল হিসাব-নিকাশ একত্রে সংরক্ষণ করেন, তাহা হইলে…