১৩৷ (১) Customs Act, 1969 (IV of 1969) এর Chapter VI এর বিধানাবলীতে যাহা কিছুই থাকুক না কেন, এই ধারার অধীনে যে কোন ব্যক্তি তত্কর্তৃক রপ্তানিকৃত পণ্য প্রস্তুতে বা উত্পাদনে বা রপ্তানিকৃত সেবায় বা রপ্তানিকৃত বলিয়া গণ্য পণ্যে বা সেবায় বা ধারা ৩ এর উপ-ধারা (২) এ উল্লেখিত খাদ্য বা অন্য কোন সামগ্রীতে ব্যবহৃত উপকরণের উপর প্রদত্ত মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক, আমদানি শুল্ক, আবগারী শুল্ক ও অন্যান্য সকল প্রকার শুল্ক ও কর ( আগাম প্রদত্ত আয়কর এবং রপ্তানি পণ্য প্রস্তুতকরণে বা উত্পাদনে ব্যবহৃত, সরকার কর্তৃক সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা এতদুদ্দেশ্যে নির্ধারিত, কোন উপকরণের উপর প্রদত্ত সম্পূরক শুল্ক…