১৷ (১) এই আইন মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ নামে অভিহিত হইবে৷ (২) এই আইনের- (ক) ধারা ১৫, ১৬, ১৭, ১৮, ২০, ২১, ২২ এবং ৭২ ২রা জুন, ১৯৯১ ইং মোতাবেক ১৮ই জ্যৈষ্ঠ, ১৩৯৮ বাং তারিখে বলবৎ হইয়াছে বলিয়া গণ্য হইবে; এবং (খ) উপরে উল্লিখিত ধারাসমূহ ব্যতীত অন্যান্য ধারাসমূহ ১লা জুলাই, ১৯৯১ ইং মোতাবেক ১৬ই আষাঢ়, ১৩৯৮ বাং তারিখে বলবৎ হইবে৷