৮। (১) এই ধারার অন্যান্য বিধান সাপেক্ষে, বোর্ড উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে। (২) বোর্ডের সভা চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত সময়, স্থান ও পদ্ধতিতে অনুষ্ঠিত হইবে। (৩) বোর্ড সভায় কোরামের জন্য অন্যূন ৩ (তিন) জন সদস্যের উপস্থিতির প্রয়োজন হইবে। (৪) বোর্ড সভায় প্রত্যেক সদস্যের একটি করিয়া ভোট থাকিবে এবং সমান সংখ্যক ভোটের ক্ষেত্রে চেয়ারম্যানের একটি দ্বিতীয় বা নির্ণায়ক ভোট (casting vote) থাকিবে। (৫) চেয়ারম্যান বোর্ডের সকল সভায় সভাপতিত্ব করিবেন এবং তাহার অনুপস্থিতিতে তদ্কর্তৃক মনোনীত সদস্য অথবা কোনো কারণে তিনি মনোনীত করিতে না পারিলে উপস্থিত সদস্যদের সমর্থনপ্রাপ্ত একজন সদস্য উক্ত সভায়…