৫৪। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, চেয়ারম্যান, সদস্য বা তদ্কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মচারী বন্দর ও ধারা ৩ এ উল্লিখিত বন্দর সীমানায় যেকোনো স্থান, স্থাপনা, ঘর-বাড়ি বা অঙ্গনে প্রবেশ, পরিদর্শন, জরিপ ও অনুসন্ধান করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন- (ক) কোনো স্থান, ঘরবাড়ি বা অঙ্গনে প্রবেশের পূর্বে উক্ত ভূমির মালিক বা তত্ত্বাবধায়ককে অন্যূন ২৪(চব্বিশ) ঘণ্টার নোটিশ প্রদান করিতে হইবে; এবং (খ) কোনো স্থান, ঘরবাড়ি বা অঙ্গনে প্রবেশের সময়কাল অবশ্যই সূর্যোদয়ের পর হইতে সূর্যাস্তের পূর্ববর্তী সময়ের মধ্যে হইতে হইবে।