৪২। যদি কোনো ব্যক্তি আইনগতভাবে প্রাপ্য বন্দরের কোনো ভাড়া, ফি, টোল, রেইট, মাশুল বা ক্ষতিপূরণ ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে Penal Code, 1860 (Act No. XLV of 1860) এর সংজ্ঞা অনুযায়ী অন্যায়ভাবে পণ্য, জাহাজ, প্রাণি বা বাহন অপসারণ করে বা অপসারণের চেষ্টা করে বা অপসারণের জন্য প্ররোচিত করে, তাহা হইলে তাহার উক্ত কাজ হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনূর্ধ্ব ৬(ছয়) মাস বিনাশ্রম কারাদণ্ড বা অনূর্ধ্ব ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডনীয় হইবেন।