৩৫। (১) বন্দরের উন্নয়ন, সম্প্রসারণ, আধুনিকায়ন, কর্তৃপক্ষের পরিচালনা ব্যবস্থাপনা ও নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় ব্যয় তহবিল হইতে নির্বাহ করা যাইবে। (২) চেয়ারম্যান, সদস্য ও কর্মচারীগণের বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য ব্যয় তহবিল হইতে নির্বাহ করা যাইবে। (৩) চেয়ারম্যান, সদস্য ও কর্মচারীগণের বন্দর সংশ্লিষ্ট প্রশিক্ষণ ও কল্যাণমূলক ব্যয় তহবিল হইতে পরিশোধ করা যাইবে। (৪) কর্তৃপক্ষ উহার কর্মচারী এবং বিধিতে বর্ণিতে ব্যক্তিদের প্রয়োজনীয় সামাজিক সুবিধা প্রদানের জন্য শিক্ষা, স্বাস্থ্য বাসস্থান, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, ক্রীড়া, বিনোদনমূলক কার্যক্রম ও নির্ধারিত অন্যান্য কার্যক্রমের ক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়নসহ…