৩৩। (১) কর্তৃপক্ষ জাহাজ ভেড়ানো এবং পণ্য খালাস বা বোঝাইয়ের ব্যবস্থা নিশ্চিত করিবার লক্ষ্যে বন্দর এলাকায় প্রয়োজনীয় সংখ্যক ঘাট ও জেটি নির্মাণ করিতে অথবা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঘাট ও জেটি, ইত্যাদি নির্মাণের অনুমোদন প্রদান করিতে পারিবে। (২) কর্তৃপক্ষ, প্রয়োজনে, যেকোনো স্থায়ী স্থাপনার কর্তৃত্ব গ্রহণ করিতে পারিবে এবং অস্থায়ী স্থাপনা অপসারণ, পরিবর্তন ও স্থানান্তর করিতে পারিবে এবং উক্ত স্থাপনাসমূহ ব্যবহার করা হইতে জনসাধারণকে নিবৃত্ত করিতে পারিবে।