৩০। (১) কোনো পণ্যের স্বত্বাধিকারী উক্ত পণ্যের দাবি পেশ বা খালাসের জন্য বন্দরে উপস্থিত হইতে ব্যর্থ হইলে বা পণ্যের জন্য আদায়যোগ্য ফি, টোল, রেইট ও মাশুল পরিশোধ করিবার পর বন্দর হইতে পণ্য খালাস না করিলে উক্ত পণ্য কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে নেওয়ার দিন হইতে ৩০ (ত্রিশ) দিন অতিবাহিত হইবার পর সরাইয়া লইবার জন্য পণ্যের স্বত্বাধিকারীকে নোটিশ প্রদান করিবে : তবে শর্ত থাকে যে, যেই ক্ষেত্রে পণ্য সংশ্লিষ্ট সকল পাওনা পরিশোধ করা হইয়াছে, সেই ক্ষেত্রে, পণ্য, কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে নেওয়ার দিন হইতে ৪৫ (পঁয়তাল্লিশ) দিন অতিক্রান্ত না হওয়া পর্যন্ত উক্ত নোটিশ প্রদান করা যাইবে না। (২) যেই ক্ষেত্রে মালিকানা অজ্ঞাত বা মালিক…