৩। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, Mongla Port Authority Ordinance, 1976 (Ordinance No. LIII of 1976) এর অধীন নির্ধারিত Mongla Port এর সীমানা, মোংলা বন্দরের সীমানা হিসাবে গণ্য হইবে এবং উহা এমনভাবে বহাল থাকিবে, যেন উহা এই আইনের অধীন নির্ধারিত হইয়াছে এবং সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, সময় সময় উক্ত সীমানা পরিবর্তন বা পরিবর্ধন করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত বন্দরের সীমানা (port limit) জাহাজ চলাচল পথের যে কোনো অংশে, বহিঃনোঙর অথবা সমুদ্রের যে কোনো অংশে, নদী, নদীর তীর, নদীর পাড় অথবা সংলগ্ন ভূমি পর্যন্ত বর্ধিত করা যাইবে এবং যে কোনো ধরনের ডক, পিয়ার, শেড অথবা জনস্বার্থে জাহাজ চলাচল,…