২২। কর্তৃপক্ষ, বিশেষ ক্ষেত্রে, সরকারের পূর্বানুমোদনক্রমে, ধারা ২১ এর অধীন প্রণীত তপশিল অনুযায়ী আদায়যোগ্য টোল, রেইট, ফি ও মাশুল সম্পূর্ণ বা আংশিক মওকুফ করিতে পারিবে : তবে শর্ত থাকে যে, অনধিক ১,০০০০০ (একলক্ষ) টাকা পর্যন্ত আদায়যোগ্য টোল, রেইট, ফি ও মাশুল মওকুফের ক্ষেত্রে সরকারের পূর্বানুমোদন প্রয়োজন হইবে না।