২০। (১) কর্তৃপক্ষ লিখিত নোটিশ দ্বারা উহার অধীন ডক, পিয়ার, বার্থ, টার্মিনাল, মুরিং, অ্যাংকরেজ, অথবা অন্য কোনো স্থান হইতে জাহাজ বা যন্ত্রপাতি নোটিশে উল্লিখিত সময়ের মধ্যে অপসারণ করিবার জন্য ইহার স্বত্বাধিকারী মাস্টার বা এজেন্টকে নির্দেশ প্রদান করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন প্রদত্ত নোটিশে উল্লিখিত সময়ের মধ্যে যদি উহার স্বত্বাধিকারী মাস্টার বা এজেন্ট উক্ত জাহাজ অপসারণ করিতে ব্যর্থ হন, তাহা হইলে কর্তৃপক্ষ ধারা ২১ অনুযায়ী নির্ধারিত হারে মাশুল আরোপ করিতে পারিবে যাহা উক্ত জাহাজের স্বত্বাধিকারী, মাস্টার বা এজেন্ট পরিশোধ করিতে বাধ্য থাকিবেন। (৩) যদি কোনো জাহাজের মালিক, মাস্টার বা এজেন্ট উপ-ধারা…