২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে― (১) ‘ওয়ার্ফ (wharf)’ অর্থ সমুদ্র বা নদীর তীর বা উপকূল, এইরূপ তীর বা উপকূলে চারিদিক বা কোনো পার্শ্ব যাহা পণ্য বোঝাই বা খালাসের জন্য উন্নয়ন করা হইয়াছে এবং পণ্য বোঝাই বা খালাসের জন্য ব্যবহৃত সমুদ্র বা নদীর তীর এবং তৎসংলগ্ন দেওয়াল; (২) ‘কর্তৃপক্ষ’ অর্থ ধারা ৪ এর অধীন প্রতিষ্ঠিত মোংলা বন্দর কর্তৃপক্ষ; (৩) ‘চেয়ারম্যান’ অর্থ কর্তৃপক্ষের চেয়ারম্যান; যিনি বোর্ডেরও চেয়ারম্যান; (৪) ‘জাহাজ (vessel)’ অর্থ নৌপথে যাত্রী, পণ্য পরিবহণ, পরিদর্শন, উদ্ধার কার্যে অথবা অন্য কোনো প্রয়োজনে ব্যবহৃত কোনো জাহাজ, নৌকা, বার্জ, র্যাফট, ক্র্যাফট অথবা অন্য যে…