১৮। (১) কর্তৃপক্ষ বন্দরে পণ্য গ্রহণ, বোঝাই, সংরক্ষণ, খালাস ও সরবরাহের জন্য, প্রয়োজন মনে করিলে, বন্দরের সম্পূর্ণ বা অংশবিশেষে প্রচলিত আইন বা বিধিমালা অনুসরণপূর্বক নির্ধারিত পদ্ধতি ও শর্তে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বার্থ বা টার্মিনাল অপারেটর হিসাবে নিয়োগ প্রদান করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন নিয়োগপ্রাপ্ত অপারেটরের দায়িত্বাধীন পণ্যের ক্ষেত্রে ধারা ১৩ এর উপ-ধারা (২) এর বিধান, প্রয়োজনীয় অভিযোজন সাপেক্ষে, প্রযোজ্য হইবে।