১৩। (১) কর্তৃপক্ষের কি (quay), ওয়ার্ফ (wharf) বা পিয়ার (pier) এ পণ্য তাৎক্ষণিক নামানো/খালাস (Unloading) পর পণ্য বিনষ্ট হওয়া রোধকল্পে কর্তৃপক্ষ উহার গুদাম, শেড বা অন্য কোনো স্থানে উক্ত পণ্য যত্ন সহকারে সংরক্ষণ করিবে। (২) এই আইনের বিধানাবলি সাপেক্ষে কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন পণ্যের ক্ষতি, ধ্বংস ও বিনষ্টের জন্য কর্তৃপক্ষ এইরূপ দায়ী থাকিবে যেইরূপ Contract Act, 1872 (Act No. IX of 1872) এর section 151, 152, 161 এবং 164 এর অধীন একজন বেইলি (bailee) দায়ী থাকেন: তবে শর্ত থাকে যে, কর্তৃপক্ষ কর্তৃক কোনো পণ্যের নিয়ন্ত্রণ গ্রহণের তারিখ হইতে ১০ (দশ) দিন অতিক্রান্ত হইবার পর এই উপ-ধারার অধীন কর্তৃপক্ষকে…