৮। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে কর্তৃপক্ষ গঠিত হইবে, যথা:- (ক) সরকার কর্তৃক নিয়োগকৃত একজন নির্বাহী চেয়ারম্যান যাহার চাকরির শর্তাদি, পদমর্যাদা এবং অন্যান্য বিষয়াদি সরকার কর্তৃক স্থিরকৃত হইবে; (খ) যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রেষণে অথবা সরকার কর্তৃক সরাসরি নিয়োগকৃত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ৩ (তিন) জন সদস্য। (২) নির্বাহী চেয়ারম্যান কর্তৃপক্ষের সার্বক্ষণিক মুখ্য নির্বাহী হইবেন এবং তিনি কর্তৃপক্ষের সকল কর্মকাণ্ডের জন্য গভর্নিং বোর্ডের নিকট দায়ী থাকিবেন। (৩) গভর্নিং বোর্ডের সকল সিদ্ধান্ত বা চেয়ারপার্সন কর্তৃক, সময় সময়, নির্দেশিত সকল দায়িত্ব এবং কর্তৃপক্ষের সকল…