৭। (১) এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে, প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ প্রদান এবং কর্তৃপক্ষের কার্যাবলি অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টা/প্রধানমন্ত্রীকে চেয়ারপার্সন করিয়া নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একটি গভর্নিং বোর্ড গঠিত হইবে, যথা:- (ক) উপদেষ্টা/মন্ত্রী, অর্থ মন্ত্রণালয়, যিনি ইহার ভাইস-চেয়ারপার্সনও হইবেন; (খ) উপদেষ্টা/মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়; (গ) উপদেষ্টা/মন্ত্রী, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়; (ঘ) উপদেষ্টা/মন্ত্রী, শিল্প মন্ত্রণালয়; (ঙ) উপদেষ্টা/মন্ত্রী, ভূমি মন্ত্রণালয়; (চ) উপদেষ্টা/ মন্ত্রী, নৌপরিবহন মন্ত্রণালয়; (ছ) উপদেষ্টা/মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; (জ)…