৪১। (১) বাংলাদেশ ব্যাংকের অনুমোদনসাপেক্ষে, কর্তৃপক্ষ উহার অধিক্ষেত্রাধীন এলাকায় ব্যাংকিং বা আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে অনুমতি প্রদান করিতে পারিবে। (২) বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা, ক্ষেত্রমত, বাংলাদেশ ব্যাংকের অনুমোদনসাপেক্ষে, কর্তৃপক্ষ উহার অধিক্ষেত্রাধীন এলাকায় বিমা কার্যক্রম পরিচালনার জন্য কোনো বিমা প্রতিষ্ঠানকে অনুমতি প্রদান করিতে পারিবে।