৩৬। (১) কর্তৃপক্ষের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা:- (ক) সরকারের নিকট হইতে প্রাপ্ত অনুদান; (খ) কর্তৃপক্ষের অধিক্ষেত্রাধীন প্লট বা ভবন বরাদ্দ বা ইজারা হইতে প্রাপ্ত অর্থ; (গ) কর্তৃপক্ষের অধিক্ষেত্রাধীন ভবন বা ভবনের স্পেস ভাড়া হইতে প্রাপ্ত অর্থ; (ঘ) স্থানীয় আয়, রেট, টোল, ফি ও সার্ভিস চার্জ বাবদ প্রাপ্ত অর্থ; (ঙ) সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব হইতে প্রাপ্ত মুনাফা; এবং (চ) গভর্নিং বোর্ড কর্তৃক অনুমোদিত যেকোনো উৎস হইতে প্রাপ্ত অর্থ। (২) কর্তৃপক্ষের নামে তৎকর্তৃক অনুমোদিত কোনো তফসিলি ব্যাংকে উক্ত তহবিলের অর্থ জমা রাখা হইবে এবং প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উক্ত তহবিল…