৩২। (১) কর্তৃপক্ষের অধিক্ষেত্রাধীন শিল্প প্রতিষ্ঠান বা শিল্প কারখানার মধ্যে কোনো বিরোধ পরিলক্ষিত হইলে উহা পারস্পরিক আলোচনার মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করিতে হইবে। (২) উপ-ধারা (১) এর অধীন বিরোধ নিষ্পত্তি করা সম্ভব না হইলে উহা কর্তৃপক্ষের নিকট প্রেরণ করিতে হইবে এবং কর্তৃপক্ষ প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উহা নিষ্পত্তি করিবে।