৩১। (১) কর্তৃপক্ষ এবং বরাদ্দগ্রহীতার মধ্যে কোনো বিরোধ পরিলক্ষিত হইলে কর্তৃপক্ষ উহা পারস্পরিক আলোচনার মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করিবে। (২) উপ-ধারা (১) এর অধীন বিরোধ নিষ্পত্তি করা সম্ভব না হইলে সালিসের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করিতে হইবে।