২৮। এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে, কর্তৃপক্ষ, ডেভেলপার, কর্তৃপক্ষের অধিক্ষেত্রে প্রতিষ্ঠিত শিল্প ইউনিটসমূহ এবং অন্যান্য আর্থিক ও ব্যাবসায়িক প্রতিষ্ঠান- (ক) বাংলাদেশে বিদ্যমান পরিবেশ ও প্রতিবেশ রক্ষা সংক্রান্ত সকল আইনের প্রতিপালনসহ বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত আন্তর্জাতিক অঙ্গীকারসমূহ প্রতিপালন করিতে বাধ্য থাকিবে; এবং (খ) প্রাকৃতিক পরিবেশ ও স্থানীয় পণ্য উৎপাদনে সুরক্ষার ব্যবস্থা গ্রহণ করিবে এবং প্রয়োজনে, উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করিবে।