২৭। (১) কর্তৃপক্ষ ইহার যানবাহন ও অন্যান্য সুবিধাদি সরকার অনুমোদিত কাঠামো অনুযায়ী সংস্থান করিতে পারিবে। (২) কর্তৃপক্ষ গভর্নিং বোর্ড অনুমোদিত আর্থিক ডেলিগেশন অনুযায়ী ইহার ক্রয়-সংক্রান্ত কার্যক্রম পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ (২০০৬ সনের ২৪ নং আইন) ও অন্যান্য প্রচলিত আর্থিক বিধিবিধান অনুসরণ করিয়া সম্পন্ন করিতে পারিবে।