২৫। (১) কর্তৃপক্ষের অধিক্ষেত্রাধীন এলাকায় নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ, কোস্টগার্ড ও অন্যান্য নিরাপত্তা বাহিনী সংক্রান্ত ইউনিট প্রতিষ্ঠাকল্পে পুলিশ ফাঁড়ি, নৌ পুলিশ, কোস্টগার্ড পেট্রোল স্টেশন স্থাপন, শিল্প পুলিশ, পর্যটন পুলিশ, আনসার ভিডিপি এবং আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগকৃত নিরাপত্তা কর্মী, ইত্যাদির সমন্বয়ে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে। (২) কর্তৃপক্ষ বৃহদায়তন স্থাপনাসমূহের জন্য নিজস্ব নিরাপত্তা কর্মী মোতায়েন করা এবং প্রচলিত বিধি মোতাবেক কেপিআই ঘোষণার ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা প্রদান করিতে পারিবে।