২৪। এই অধ্যাদেশ বা চুক্তির কোনো বিধি-নিষেধ বা কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত কোনো শর্ত লঙ্ঘন করিয়া কোনো ব্যক্তি কোনো ভবন বা স্থাপনা নির্মাণ করিলে, আপাতত বলবৎ অন্য কোনো আইনে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, কর্তৃপক্ষ বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা উক্ত ভবন বা স্থাপনা অপসারণ করিবার জন্য উক্ত ব্যক্তির উপর অপসারণ আদেশ ইস্যু করিতে পারিবে এবং প্রয়োজনে উচ্ছেদ কার্যক্রম গ্রহণ করিতে পারিবে।