২২। (১) কর্তৃপক্ষ অধিক্ষেত্রাধীন এলাকায় অবকাঠামো উন্নয়ন এবং প্রয়োজনীয় সুবিধাদি নিশ্চিত করিবার লক্ষ্যে প্রকল্পসমূহ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ বা সংস্থাকে অনুরোধ করিতে পারিবে। (২) কর্তৃপক্ষ প্রকল্পসমূহ নিজে বাস্তবায়ন করিতে পারিবে বা ডিপোজিটরি ওয়ার্ক হিসাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ বা সংস্থা দ্বারা বাস্তবায়ন করাইতে পারিবে। (৩) কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে, প্রতিযোগিতার ভিত্তিতে কোনো ব্যক্তি বা, ক্ষেত্রমত, ডেভেলপার নিয়োগ, দেশি-বিদেশি যেকোনো ব্যক্তি, সংস্থা, কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠানের সহিত চুক্তি সম্পাদন করিতে পারিবে।