২১। (১) মহাপরিকল্পনা লঙ্ঘন করিয়া বা উহাতে চিহ্নিত বা উল্লিখিত উদ্দেশ্য ব্যতিরেকে অন্য কোনো উদ্দেশ্যে কোনো ভূমি ব্যবহার করা যাইবে না। (২) কর্তৃপক্ষের অধিক্ষেত্রাধীন এলাকায় সকল সরকারি ও বেসরকারি উন্নয়ন এবং নির্মাণকার্য মহাপরিকল্পনার সহিত সামঞ্জস্যপূর্ণ হইতে হইবে।