২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই অধ্যাদেশে- (১) “কর্তৃপক্ষ” অর্থ ধারা ৫ এর অধীন প্রতিষ্ঠিত মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ; (২) “কর্তৃপক্ষের অধিক্ষেত্র” অর্থ তফসিলে উল্লিখিত অধিক্ষেত্র; (৩) “গভর্নিং বোর্ড” অর্থ ধারা ৭ এর অধীন গঠিত গভর্নিং বোর্ড; (৪) “চেয়ারপার্সন” অর্থ গভর্নিং বোর্ডের চেয়ারপার্সন; (৫) “ডেভেলপার” অর্থ মহাপরিকল্পনা অনুযায়ী সমন্বিত অবকাঠামো উন্নয়নে কর্তৃপক্ষ কর্তৃক নিযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান; (৬) “তফসিল” অর্থ এই অধ্যাদেশের তফসিল; (৭) “নির্বাহী চেয়ারম্যান” অর্থ কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান; (৮) “প্রবিধান” অর্থ এই অধ্যাদেশের অধীন প্রণীত প্রবিধান; (৯)…