১৯। (১) কর্তৃপক্ষ কোনো প্রকল্প বা উদ্যোগ সম্পন্ন করিবার লক্ষ্যে কোনো ভূমি বা স্থান এবং স্থাপনা দেশি বা বিদেশি বিনিয়োগকারীকে বরাদ্দ প্রদানের লক্ষ্যে চুক্তি সম্পাদন করিতে পারিবে। (২) কর্তৃপক্ষ ও বরাদ্দগ্রহীতার মধ্যে পারস্পরিক কার্যক্রম চুক্তির বিধান অনুযায়ী পরিচালিত হইবে। (৩) কর্তৃপক্ষ, গভর্নিং বোর্ডের অনুমোদনক্রমে, ভূমি বরাদ্দ, লীজ বা ব্যবহার-সংক্রান্ত রেট, ফি, সার্ভিস চার্জের হার এবং ব্যবহার সংক্রান্ত শর্তাবলি সংক্রান্ত পরিপত্র বা বিধানাবলি প্রস্তুত করিতে পারিবে। (৪) কোনো