১৮। (১) স্থানীয় কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন কোনো ভূমি, ইমারত, রাস্তা, চত্বর বা উহার কোনো অংশবিশেষ কর্তৃপক্ষের কোনো উন্নয়ন প্রকল্পের আওতাধীন ভূমি উন্নয়নে প্রয়োজন হইলে, কর্তৃপক্ষ উক্ত ভূমি, ইমারত, রাস্তা, চত্বর বা উহার অংশবিশেষ উহার অধীন ন্যস্ত করিবার জন্য উক্ত স্থানীয় কর্তৃপক্ষের নিকট অনুরোধ করিবে এবং নির্ধারিত পদ্ধতিতে উক্ত ভূমি, ইমারত, রাস্তা, চত্বর বা উহার অংশবিশেষ কর্তৃপক্ষের অধীনে ন্যস্ত হইবে। (২) এই ধারার অধীন গৃহীত কোনো সিদ্ধান্ত বা কোনো কার্যক্রমের বিষয়ে কোনো প্রশ্ন উত্থাপিত হইলে বা মতপার্থক্য পরিলক্ষিত হইলে উহা ধারা ৩০ এর বিধান অনুসারে নিষ্পত্তি করিতে হইবে। (৩) কর্তৃপক্ষের নিকট…