১৬। (১) এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে কর্তৃপক্ষের অধিক্ষেত্রাধীন এলাকায় অবকাঠামো নির্মাণের জন্য কোনো ভূমি প্রয়োজন হইলে, সরকার উক্ত ভূমি স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন, ২০১৭ (২০১৭ সনের ২১ নং আইন) এর অধীন অধিগ্রহণ বা হুকুম দখল করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণসহ অন্যান্য যে কোনো বিষয় নিষ্পত্তির ক্ষেত্রে উপ-ধারা (১) এ উল্লিখিত আইনের বিধানাবলি প্রযোজ্য হইবে। (৩) এই ধারার অধীন অধিগ্রহণকৃত ভূমি জনস্বার্থে প্রয়োজনীয় বলিয়া গণ্য হইবে।