১৩। (১) কর্তৃপক্ষ ইহার অধিক্ষেত্রাধীন এলাকাকে, সমুদ্র বন্দর, শিল্প-বাণিজ্যিক ও আধুনিক নগর হিসাবে গড়িয়া তুলিবার জন্য ভূমির যৌক্তিক ব্যবহার নিশ্চিত করিতে উক্ত এলাকাকে সমুদ্র বন্দর ও লজিস্টিক হাব; শিল্প ও ম্যানুফ্যাকচারিং হাব; বিদ্যুৎ ও জ্বালানি হাব এবং আধুনিক টাউনশিপ ও আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ এলাকা হিসাবে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করিয়া ভূমি ব্যবহার পরিকল্পনা প্রণয়ন করিবে। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত শিল্প ও ম্যানুফকচারিং এর জন্য চিহ্নিত হাবকে নিম্নবর্ণিত এলাকা হিসাবে চিহ্নিত করিতে পারিবে, যথা: (ক) রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা যাহা রপ্তানিমুখী শিল্পের জন্য নির্ধারিত; (খ) স্থানীয় প্রক্রিয়াকরণ…