১২। (১) মহাপরিকল্পনাতে নদী, জলাশয় ও বনসহ প্রাকৃতিক পরিবেশ ও স্থানীয় জনগণের স্বার্থ সংরক্ষণ করিতে হইবে এবং মহাপরিকল্পনা প্রণয়নকালে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করিতে হইবে। (২) মহাপরিকল্পনায় স্থানীয় জনগোষ্ঠীর প্রথাগত জীবিকার সুরক্ষা প্রদান করিতে হইবে। (৩) মহাপরিকল্পনায় মৎস্য আহরণ, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণের ব্যবস্থা নিশ্চিত করিতে হইবে।