১১। (১) এই অধ্যাদেশ বলবৎ হইবার অব্যবহিত পরে, কর্তৃপক্ষ, এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে ধারা ১৩ এ বর্ণিত ভূমি ব্যবহার পরিকল্পনা অনুযায়ী অধিক্ষেত্রাধীন এলাকাকে সমুদ্র বন্দর, শিল্প-বাণিজ্যিক ও আধুনিক নগর হিসাবে গড়িয়া তুলিবার জন্য ভূমির যৌক্তিক ব্যবহার নিশ্চিত করিতে একটি মহাপরিকল্পনা প্রণয়ন করিবে। (২) মহাপরিকল্পনায়, উক্ত এলাকাকে বিভিন্ন হাবে বিভক্ত করা যাইবে, যথা:- (ক) প্রাইমারি হাব- (অ) বন্দর ও লজিস্টিক হাব; (আ) শিল্প ও ম্যানুফ্যাকচারিং হাব; (ই) বিদ্যুৎ ও জ্বালানি হাব; (ঈ) মৎস্য আহরণ, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণ হাব। (খ) সহায়ক হাব- (অ) আধুনিক টাউনশিপ হাব; (আ) আনুষঙ্গিক সুবিধাদি হাব। (৩)…