১০। (১) কর্তৃপক্ষ, সরকারের পূর্বানুমতি গ্রহণ সাপেক্ষে, তফসিলে বর্ণিত অধিক্ষেত্রের এলাকার মৌজা, খতিয়ান, দাগ ও মালিকানার ধরন, জমির শ্রেণি ও পরিমাণ চিহ্নিত করিয়া বিস্তারিত বিবরণ সরকারি গেজেটে প্রকাশ করিবে। (২) সরকার, প্রয়োজনে, গেজেটে প্রজ্ঞাপন দ্বারা এই এলাকা সংশোধন করিতে পারিবে। (৩) কর্তৃপক্ষ অধিক্ষেত্রের অধীন নির্মাণাধীন অবকাঠামো এবং নির্মিত এলাকাকে সংরক্ষিত এলাকা হিসাবে ঘোষণা করিতে পারিবে এবং সংরক্ষিত এলাকার দখল, নিয়ন্ত্রণ এবং প্রবেশাধিকারসহ উহার ব্যবহার নিয়ন্ত্রণ করিতে পারিবে। (৪) কর্তৃপক্ষের অধিক্ষেত্রের অধীন ব্যক্তি মালিকানাধীন সম্পত্তিতে উক্তরূপ নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে…